দুপচাঁচিয়ায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ২৭জানুয়ারি মঙ্গলবার প্রতিষ্ঠান চত্বরে অধ্যক্ষ রঞ্জন কুমার পালের সভাপতিত্বে ও পরিচালনা পর্ষদের সদস্য সাবেক ব্যাংকার আজিজুল হকের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও অত্র প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি শাহরুখ খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি) অত্র প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সহসভাপতি তৌহিদুল ইসলাম। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান, পরিচালনা পর্ষদের সদস্য আলহাজ্ব জাকির হোসেন তালুকদার। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন সহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থী তাহিয়া ইসলাম জাতীয় শিক্ষা সপ্তাহের রাজশাহী বিভাগে খ-বিভাগে আবৃতিতে প্রথমস্থান অধিকার করায় তাকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন।