• বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বগুড়ার শেরপুরে সাপের কামড়ে নববিবাহিত বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু শিবগঞ্জে শহীদ জিয়ার শাহাদৎ বার্ষিকি উপলক্ষ্যে যুবদলের উদ্যেগে খাবার বিতরণ ঠাকুরগাঁও এর হরিপুরে নারীর মরদেহ উদ্ধার তোফায়েল আহমেদ মারা গেছেন কীভাবে এলো ফিফা বিশ্বকাপ? এইচএসসি পরীক্ষার আগে কেন্দ্রগুলোকে জরুরি নিৰ্দেশনা দিল ঢাকা শিক্ষা বোর্ড সরকারি অফিসে সময়মতো উপস্থিতি নিয়ে প্রশ্ন, সৈয়দপুরে ৩০ মিনিট থেকে ৩ ঘণ্টা দেরিতে কর্মকর্তা কুড়িগ্রামে নানা আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস পালিত শেরপুরে ক্লাব ৯২-এর ঈদ আড্ডা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জয়পুরহাট চ্যাম্পিয়ন ট্রফি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

দুপচাঁচিয়ায় দুর্নীতি ও অনিয়মের অভিযোগে ডাঃ শামসুন্নাহারকে অপসারনের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোলাম মুক্তাদির সবুজ, দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি / ২০৭ Time View
Update : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

71

দুপচাঁচিয়া হাসপাতাল জামে মসজিদের ভাঙ্গার ষড়যন্ত্র ও উপজেলা স্বাস্থ’্য কমপ্লেক্সে সীমাহীন দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডাঃ শামসুন্নাহারকে অপসারনের দাবীতে দুপচাঁচিয়া উপজেলা সর্বস্তরের জনসাধারনের ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৯আগস্ট মঙ্গলবার আসরের নামাজ শেষে এ বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে। পরে সিও অফিস বাসস্ট্যান্ড হাসপাতাল মসজিদের সামনে উপজেলা মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলম হোসেনের সভাপতিত্বে ও ব্যবসায়ী ওমর ফারুকের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন হামিদ ট্রেডার্সের পরিচালক ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, তোতা মেডেকেলের স্বত্বাধিকারী ও মসজিদ পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক, সাবেক সদস্য প্রাক্তন শিক্ষক হাফিজার রহমান, শিক্ষক শহীদ-ই-ইলাহী, ছাত্র প্রতিনিধি নাজমুস সাকিব নাঈম, জান্নাতেন নাঈম, ব্যবসায়ী শফিকুল ইসলাম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী মোবারক হোসেন, আলম হোসেন, গাজীউর রহমান, আফজাল হোসেন সহ সর্বস্তরের জনসাধারণ ও মুসল্লীবৃন্দ। বক্তারা দুর্নীতিবাজ মসজিদ ভাঙ্গার পরিকল্পনাকারী ডাঃ শামসুন্নাহারকে ৩দিনের মধ্যে অপসারণ না করলে উপজেলার সকল ওষুধের দোকান বন্ধ রাখা সহ বৃহত্তর আন্দোলন করার হুশিয়ারি দেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা