দুপচাঁচিয়ায় উপজেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ ডিসেম্বর সোমবার রাতে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদের নবনির্বাচিত সভাপতি জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপদেষ্টা আব্দুল হামিদ, সাবেক সাধারণ সম্পাদক ও উপদেষ্টা জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের আহŸায়ক ও উপদেষ্টা আফছার আলী, চালকল মালিক সমিতির সভাপতি ও উপদেষ্টা মোবারক আলী, উপদেষ্টা আব্দুল মজিদ, ব্যবসায়ী আম্মাদ আলী, সাবেক কাউন্সিলর রাজিব তালুকদার, উপজেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আছির উদ্দিন ফকির ও কার্যকরী সভাপতি আমিনুল ইসলাম বুলুসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন, মালিক ও শ্রমিকদের মধ্যে ঐক্য ও সৌহার্দ্য বজায় রেখে সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে হবে। শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং মালিকদের স্বার্থ রক্ষায় ঐক্য পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন। এ সময় উপজেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদের নবগঠিত ৫৮ সদস্যবিশিষ্ট কমিটির নাম ঘোষণা করা হয়। এতে উপদেষ্টা: আব্দুল হামিদ, একেএম মনিরুল ইসলাম খান স্বপন, জাহাঙ্গীর আলম, আফছার আলী, শাহজাহান আলী, মোবারক আলী ও আব্দুল মজিদ সাখিদার। সভাপতি জান্নাতুল ফেরদৌস, কার্যকরী সভাপতি আমিনুল ইসলাম বুলু,সিনিয়র সহ-সভাপতি গোলাম হাফিজ মুক্তার, সহ-সভাপতি মোবাইদুন নবী তিতাস, জালাল দেওয়ান, সফিকুল ইসলাম, বাবলু সরদার ও আনিছুল মিস্ত্রি। সাধারণ সম্পাদক আছির উদ্দিন ফকির, সাংগঠনিক সম্পাদক, আব্দুল মতিন।