• সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুর পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন: শ্যাম আহ্বায়ক, কৃষ্ণ যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রামে আটক করা ২ বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে শিবগঞ্জে যুব উন্নয়ন ক্লাবের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল ও মাতম ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিক মুজাহিদ এর মতবিনিময় সভা কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত “যমুনায় বিলীন শতবর্ষী বিদ্যালয়, বাঁধের টিনের চালায় চলছে পাঠদান” বগুড়ার শেরপুরে ‘তৌহিদী জনতা’র কালিমার পতাকা মিছিল শুক্রবার পবিত্র জুম্মা ও আশুরা দিন

দুপচাঁচিয়ায় অবৈধভাবে তেলের পাম্প চালু, জরিমানা ও সতর্কবার্তা

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধি / ১৪৯ Time View
Update : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

133

দুপচাঁচিয়া শহরতলা এলাকায় ‘রেজাউল এন্ড ব্রাদার্স’ প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মেরাজুল ইসলাম বিস্ফোরক অধিদপ্তরের আইন অমান্য করে পুনরায় অবৈধভাবে তেলের পাম্প চালু করায় ভ্রাম্যমাণ আদালত ১০ হাজার টাকা এবং ইতিপূর্বে অভিযানে পাম্পের মেশিন জব্দ করা হয় এবং তা পার্শ্ববর্তী মুদির দোকানদার বিপ্লব শেখ ওরফে তোতা মিয়া -এর কাছে গচ্ছিত রাখা হয়েছিল। পরবর্তীতে সেই জব্দকৃত মেশিন পুনরায় পাম্প মালিকের কাছে হস্তান্তরের অভিযোগে বিপ্লব শেখকেও ভ্রাম্যমাণ আদালতে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম। তিনি বিপ্লব শেখকে জরিমানার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কঠোর সতর্কবার্তা প্রদান করেন।পাম্প মালিক মেরাজুল ইসলাম একাধিকবার জরিমানার মুখোমুখি হওয়ার পরও কোনোভাবেই অবৈধ কার্যক্রম থেকে সরে আসছেন না। প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে তিনি আবাসিক এলাকার মধ্যেই অবৈধভাবে পুনরায় তেলের ব্যবসা চালিয়ে যাচ্ছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা