• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
পলাশবাড়ীতে নিউরন নার্সিং কোচিংয়ের অভাবনীয় সাফল্য, জাতীয় মেধায় ৭ম ও ৮ম স্থান জয়পুরহাটে ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদ: জমি বিরোধ ও চাঁদাবাজির জেরে অপপ্রচারের অভিযোগ কুড়িগ্রামে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকারও বেশী মুল্যের ভারতীয় মালামাল জব্দ, আটক-২ মানবিকতার পথে রাণীনগর ইয়ুথ অর্গানাইজেশন, ৭০০ ব্যাগ রক্তদান ও ১০০০ ডোনারের মাইলফলক স্পর্শ ফুপাতো ভাইয়ের বোতলের আঘাতে মামাতো ভাই নিহত তালোড়াকে উপজেলা হিসাবে বাস্তবায়নের দাবীতে আলোচনা সভা দুপচাঁচিয়ায় সায়েন্স ল্যাব একাডেমিক কোচিং এর এসএসসি প্রস্তুতির ব্যাচের বিদায় সংবর্ধনা উল্লাপাড়াকে চাঁদাবাজ মুক্ত বার্তা দিলেন এমপি রফিক খান “নিরেট বিষাদ” -খ্রীষ্টিনা জ্যোতি মন্ডল গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে মৃৎশিল্প প্রদর্শনী ও পিঠা মেলার আয়োজন

নয়ন হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি / ৬৮ Time View
Update : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

75

 

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে মৃৎশিল্প প্রদর্শনী ও পিঠা মেলা।

শনিবার (২ নভেম্বর ২০২৫) বিকাল ৪টায় ঠাকুরগাঁওয়ের ডিসি পর্যটন পার্ক প্রাঙ্গণে এ প্রদর্শনী ও মেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলার জেলা প্রশাসক জনাব ইশরাত ফারহানা।

দিনব্যাপী আয়োজনে স্থানীয় মৃৎশিল্পীরা তাদের তৈরি নান্দনিক শিল্পকর্ম প্রদর্শন করেন। পাশাপাশি শীতের আগমনী উৎসবকে ঘিরে বিভিন্ন প্রকার ঐতিহ্যবাহী পিঠার স্টল বসে, যা ছিল দর্শনার্থীদের জন্য বিশেষ আকর্ষণ।

আয়োজনে জেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় শিল্পপ্রেমী, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বপরিবারে অংশ নেন।

উল্লেখ্য, শুধুমাত্র আজকের জন্য ডিসি পর্যটন পার্কে বিনামূল্যে প্রবেশের সুযোগ দেওয়া হয়েছে, যাতে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে মেলা ও প্রদর্শনী উপভোগ করতে পারেন।

অনুষ্ঠানের আয়োজকরা জানান, স্থানীয় সংস্কৃতি, ঐতিহ্য ও তরুণ প্রজন্মকে মৃৎশিল্প ও পিঠা সংস্কৃতির সঙ্গে পরিচিত করাতেই এই আয়োজনের মূল উদ্দেশ্য।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা