• রবিবার, ১০ মে ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
চাঁদাবাজি বন্ধের দাবিতে গাইবান্ধা দলিল লেখক সমিতির কলম বিরতি বগুড়া শেরপুরে সংঘবদ্ধ ইজিবাইক চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৪টি ইজিবাইক কুড়িগ্রাম রাজারহাট ঘড়িয়ালডাঙ্গায় খাল খননের যাএা ভূমি প্রশাসকের হাতে শুভ সূচনা ট্রাফিক ব্যবস্থাপনার দুর্বলতার কারণে যানজটে নাকাল সৈয়দপুরবাসি বিজ’র বীজ বিতরণ কর্মসূচি রাজশাহীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর সমাপনী ও পুরস্কার বিতরণ। গাইবান্ধায় জামায়াতে ইসলামীর উদ্যোগে সাবেক ছাত্রশিবির সাথী ও সদস্যদের মতবিনিময় সভা রাজবাড়ীতে পুলিশের সরকারি অ্যাম্বুলেন্সের চালকে মারধর যুবক গ্রেফতার আজ শেষ হলো আঙ্গারু বৈশাখী মেলা গোবিন্দগঞ্জে ১৬ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

ট্রাফিক ব্যবস্থাপনার দুর্বলতার কারণে যানজটে নাকাল সৈয়দপুরবাসি

মোঃ মাইনুল হক (নীলফামারী) / ২১ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬

32

ট্রাফিক ব্যবস্থাপনার দুর্বলতার কারণে যানজটে নাকাল সৈয়দপুরবাসি

ট্রাফিক ব্যবস্থাপনার দুর্বলতার কারণে শহরে তীর্ব যানজট নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে,বলে পথচারীদের অভিযোগ, যার ফলে শহরবাসী, শিক্ষার্থী এবং পথচারীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। অবৈধ পার্কিং, ব্যস্ততম এই শহরে চলাচল করা কঠিন হয়ে পড়েছে।
নীলফামারীর সৈয়দপুর শহরে যানজটের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে ব্যাটারিচালিত অটো রিকশার আধিক্য ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি,
শহরের মূল সড়কে চলাচল করায় যানজট তীব্রতর হচ্ছে। অবৈধ পার্কিং ও স্ট্যান্ড,শহরের প্রধান প্রধান সড়ক, যেমন- পাঁচমাথা, মদিনা হোটেল মোড় হতে নাটোর দইঘর, মদিনা হোটেল হতে শহীদ ডাঃ জিকরুল সড়ক বিএনপি অফিস, এদিকে দুই নং ঘুমটিসহ গুরুত্বপূর্ণ মোড়গুলোতে যত্রতত্র রিক্স অটোরিকশা দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করানো হচ্ছে। রাস্তার দুই পাশের দখল- ফুটপাত এবং রাস্তার অংশবিশেষ দখল করে দোকানপাট বসানো ও পণ্য লোড-আনলোড করার ফলে রাস্তা সরু হয়ে যাচ্ছে। পরিকল্পনাহীন ট্রাফিক এবং অবৈধভাবে মোড় ঘোরার কারণে যানজট আরও বাড়ছে।
এই যানজটের ফলে শহরের সাধারণ মানুষ প্রতিদিনের কর্মঘণ্টা নষ্ট হওয়ার পাশাপাশি অসুস্থ রোগী নিয়ে চলাচলে চরম বিপাকে পড়ছেন।
স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা সঠিক সময়ে প্রতিষ্ঠানে পৌঁছাতে পারছে না।
শহরের স্থানীয় বাসিন্দারা এবং সুশীল সমাজের দাবী দ্রুত যানজট নিরসনে পৌরসভা ও পুলিশ প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি করেছেন, যার মধ্যে রয়েছে-অবৈধ অটোরিকশার স্ট্যান্ড উচ্ছেদ।
ব্যাটারিচালিত রিকশার সুনির্দিষ্ট লাইসেন্সিং ও রুট নির্ধারণ। রাস্তার দুই ধারে দখলমুক্ত রাখা।
এবিষয়ে কথা হয় সৈয়দপুর ট্রাফিক বিভাগের পুলিশ পরিদর্শক (টিআই) মাহফুজার আলমের সঙ্গে তিনি মুঠোফোন জানান, কিছু অসাধু ব্যবসায়ি ও ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি, ট্রাফিক পুলিশ বাড়ানো হলেও যানজটে কমানো সম্ভব হবেনা।

(সাথে ছবি আছে -১০-০৫-২৬)
মোঃ মাইনুল হক নীলফামারী


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা