• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
পলাশবাড়ীতে জামায়াত প্রার্থীর পোস্টার ছেঁড়ার অভিযোগ, এলাকায় উত্তেজনা গোবিন্দগঞ্জে কারগাড়ী যোগে ছাগল চুরির সময় জনতার হাতে আটক-২ গাইবান্ধায় পৃথক ঘটনায় নারীসহ দু’জনের লাশ উদ্ধর গাইবান্ধায় মাদকবিরোধী সংগঠনের কার্যালয় উদ্বোধন মাদুরোর বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারেন সাবেক গোয়েন্দা প্রধান ‘এল পোল্লো’ তথা মুরগী পলাশবাড়ীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন চুরি হওয়া মালামাল সাদুল্লাপুরের মহিপুর বাজার ও ধারাই গ্রাম থেকে উদ্ধার দুপচাঁচিয়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু সাঘাটায় গাছে ঝুলন্ত যুবকের লাশ উদ্ধার পলাশবাড়ী চৌমাথায় সৌন্দর্যহীন ফাঁকা জায়গা, নান্দনিক উন্নয়নের দাবি স্থানীয়দের

চাপাতি হাতে রক্তভেজা সিয়াম: প্রকাশ্যে এল ‘রাক্ষস’-এর রোমহর্ষক পোস্টার

অনলাইন ডেস্ক / ৮২ Time View
Update : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

104

আসন্ন ঈদুল ফিতরের সিনেমার লড়াইয়ে নতুন মাত্রা যোগ করতে হাজির হলো ‘রাক্ষস’। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে সিনেমাটির প্রথম অফিশিয়াল পোস্টার প্রকাশের মাধ্যমে বড় চমক দিয়েছে প্রযোজনা সংস্থা রিয়েল এনার্জি প্রোডাকশন। পোস্টারে চিত্রনায়ক সিয়াম আহমেদকে এক বিধ্বংসী ও রহস্যময় লুকে দেখে রীতিমতো সামাজিক যোগাযোগমাধ্যমে শোরগোল পড়ে গেছে।

​প্রকাশিত পোস্টারে দেখা যায়, চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য লাশের স্তূপের ওপর একটি রাজকীয় চেয়ারে পায়ের ওপর পা তুলে বসে আছেন সিয়াম। তার এক হাতে জ্বলন্ত সিগারেট, অন্য হাতে রক্তমাখা একটি বিশাল চাপাতি। সারা শরীর ও পোশাকে রক্তের ছাপ থাকলেও ওপর থেকে ঝরছে গোলাপের বৃষ্টি। সিয়ামের এই ‘রাক্ষস’ অবতার ইঙ্গিত দিচ্ছে, বড় পর্দায় এবার এক ভয়ংকর প্রতিহিংসা ও পাগলাটে প্রেমের গল্প দেখতে পাবেন দর্শক।

​মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই সিনেমায় সিয়ামের বিপরীতে জুটি বেঁধেছেন সুস্মিতা চ্যাটার্জি। প্রযোজক শাহরিন আক্তার সুমি জানান, ‘রাক্ষস’ কেবল একটি অ্যাকশন সিনেমা নয়, বরং এটি একটি ‘ক্রেজি লাভ স্টোরি’ ও ফ্যামিলি ড্রামা। তিনি দাবি করেন, তাদের আগের আলোচিত সিনেমা ‘বরবাদ’-এর চেয়েও তিনগুণ বেশি ভায়োলেন্স থাকবে এই সিনেমায়।

​সিনেমাটির অন্যতম বড় আকর্ষণ বলিউড ও হলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেকের উপস্থিতি। ‘হাউজফুল ৫’ ও নেটফ্লিক্সের ‘৩৬৫ ডেইজ’ খ্যাত এই তারকাকে দেখা যাবে একটি বিশেষ আইটেম গানে। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, সিনেমাটি খুব শিগগিরই সেন্সর বোর্ডে জমা পড়বে এবং ঈদে মুক্তির জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা