• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রাজবাড়ীতে অপহরণের পর মুক্তিপণ দাবি, অপহৃতকে উদ্ধারসহ গ্রেফতার ৫ ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান উপলক্ষে সাংবাদিক সম্মেলন ঠাকুরগাঁওয়ে বারি পেঁয়াজ-৫ বীজ উৎপাদনে মাঠ দিবস অনুষ্ঠিত শিবগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ গোবিন্দগঞ্জ বাগদা ফার্ম ভুমি উদ্ধার কমিটির সাবেক সভাপতি ডাঃ ফিলিমন বাস্কের অগণতান্ত্রিক কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন, নীলফামারীর সংরক্ষিত আসনে তৃনমুলের ভরসা বিলকিস ইসলাম দুপচাঁচিয়ায় গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়নের কমিটি বিলুপ্ত \ আহবায়ক কমিটি গঠন দুপচাঁচিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উল্লাপাড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ : ৩০ হাজার টাকা জরিমানা বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান

“গুঞ্জন ছাপিয়ে সামনে এলো সত্য: আহত হলেও শঙ্কামুক্ত ইরানের নতুন সর্বোচ্চ নেতা”

অনলাইন ডেস্ক / ৪৯ Time View
Update : বুধবার, ১১ মার্চ, ২০২৬

55

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত হওয়ার খবর নিশ্চিত করেছে তেহরান। তবে তিনি বর্তমানে ‘নিরাপদ ও সুস্থ’ আছেন বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। বুধবার (১১ মার্চ) ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের ছেলে এবং সরকারের উপদেষ্টা ইউসেফ পেজেশকিয়ান এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেন।

​নিজের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক পোস্টে ইউসেফ পেজেশকিয়ান বলেন, “মোজতবা খামেনি আহত হয়েছেন এমন খবর পাওয়ার পর আমি সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করেছি। তারা আমাকে নিশ্চিত করেছেন যে, আল্লাহর রহমতে তিনি বর্তমানে নিরাপদ এবং সুস্থ আছেন।”

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ৫৬ বছর বয়সী মোজতবা খামেনিকে ‘রমজান যুদ্ধের আহত যোদ্ধা’ হিসেবে অভিহিত করেছে। তবে তার আঘাত ঠিক কতটা গুরুতর বা তিনি কোথায় চিকিৎসাধীন আছেন, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি দেশটির সরকারি সংবাদমাধ্যম।

নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চালানো হামলার প্রথম দিনেই মোজতবা খামেনি আহত হয়েছিলেন। তিনজন ইরানি এবং দুজন ইসরায়েলি কর্মকর্তার বরাতে পত্রিকাটি এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। গত তিন দিন আগে বাবার উত্তরসূরি হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর থেকে মোজতবা খামেনিকে আর জনসমক্ষে দেখা যায়নি। তার অবস্থান ও স্বাস্থ্য নিয়ে বিশ্বজুড়ে ক্রমবর্ধমান গুঞ্জনের মধ্যেই তেহরান থেকে এই আনুষ্ঠানিক বক্তব্য এল।

​বর্তমানে মধ্যপ্রাচ্যের এই অস্থিতিশীল পরিস্থিতিতে ইরানের শীর্ষ নেতার শারীরিক অবস্থা যুদ্ধের গতিপ্রকৃতিতে নতুন কোনো প্রভাব ফেলে কি না, সেটিই এখন দেখার বিষয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা