• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীর জন্য রাস্তা বানাতে ‘ভাড়ায়’ আনা হয়েছিল ইট বগুড়ার শেরপুরে ট্রলির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার দুপচাঁচিয়ায় হত্যা মামলায় পিতা সহ কয়েকজনের বিরুদ্ধে মিথ্যা মামলা করায় মেয়ের সংবাদ সম্মেলন সলঙ্গায় গ্রাম আদালত বিষয়ক ভিডিও প্রদর্শনী বগুড়ার শেরপুরে প্রান্তিক পেশাজীবীদের সফটস্কিলস প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৮ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ একাধিকবার চুরির শিকার বান্নীঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়,থানায় অভিযোগ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ শিশু ৪৪ ঘণ্টা পর মরদেহ উদ্ধার হরিপুরে জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে রাস্তা বন্ধের অভিযোগ, তদন্ত চেয়ে ইউএনওর কাছে আবেদন

খামেনির মৃত্যুতে ইরান দূতাবাসে জামায়াত নেতার শোক স্বাক্ষর

অনলাইন ডেস্ক / ১০৬ Time View
Update : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

116

ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকাস্থ ইরান দূতাবাসে সংরক্ষিত শোক বইয়ে স্বাক্ষর করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার (৬ মার্চ) তিনি দূতাবাসে গিয়ে দলটির পক্ষ থেকে ইরান সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

​শোক বইতে স্বাক্ষরের পর গোলাম পরওয়ার বলেন, “মুসলিম উম্মাহর ইতিহাসে প্রভাবশালী ধর্মীয় নেতাদের অবদান চিরস্মরণীয়। মহান আল্লাহ যেন তাদের ওপর রহমত নাজিল করেন এবং শোকসন্তপ্ত সকলকে ধৈর্য ধরার শক্তি দান করেন।”

​বর্তমানে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও প্রাণহানি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি আরও বলেন, “নিরপরাধ মানুষের রক্ত আল্লাহর কাছে পবিত্র আমানত। কোনো রাজনৈতিক লক্ষ্যই নিরপরাধ মানুষের জীবনহানিকে বৈধতা দিতে পারে না।” তিনি সংশ্লিষ্ট সকল পক্ষকে প্রজ্ঞা ও মানবিকতার পরিচয় দেওয়ার আহ্বান জানান।

​এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য এবং জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক বিশেষ উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম (আরমান)। তারা উভয়েই মধ্যপ্রাচ্যসহ সমগ্র মুসলিম বিশ্বের শান্তি, স্থিতিশীলতা ও ন্যায়বিচার কামনা করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা