• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:০২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
জয়পুরহাটে ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদ: জমি বিরোধ ও চাঁদাবাজির জেরে অপপ্রচারের অভিযোগ কুড়িগ্রামে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকারও বেশী মুল্যের ভারতীয় মালামাল জব্দ, আটক-২ মানবিকতার পথে রাণীনগর ইয়ুথ অর্গানাইজেশন, ৭০০ ব্যাগ রক্তদান ও ১০০০ ডোনারের মাইলফলক স্পর্শ ফুপাতো ভাইয়ের বোতলের আঘাতে মামাতো ভাই নিহত তালোড়াকে উপজেলা হিসাবে বাস্তবায়নের দাবীতে আলোচনা সভা দুপচাঁচিয়ায় সায়েন্স ল্যাব একাডেমিক কোচিং এর এসএসসি প্রস্তুতির ব্যাচের বিদায় সংবর্ধনা উল্লাপাড়াকে চাঁদাবাজ মুক্ত বার্তা দিলেন এমপি রফিক খান “নিরেট বিষাদ” -খ্রীষ্টিনা জ্যোতি মন্ডল গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন শেরপুরে প্রোগ্রেসিভ স্কুল এ্যান্ড কলেজে ২০২৬ ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

কুড়িগ্রাম নাগেশ্বরীতে পুত্রের আঘাতে পিতার মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি / ৪০ Time View
Update : রবিবার, ২২ মার্চ, ২০২৬

45

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় পারিবারিক কলহের জেরে পুত্রের শাবলের আঘাতে পিতার মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২২ মার্চ) উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার কাটটারী গ্রামে এই ঘটনা ঘটে।

ওই গ্রামের আসাদুজ্জামান মানিক (২৯) নামের এক যুবক শাবল দিয়ে আঘাত করলে তার বাবা আব্দুল খালেক (৫৫) এর মৃত্যু হয়। পুলিশ ঘাতক ছেলেকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,ঘাতক মানিকের বিয়ের পর থেকেই স্ত্রীর সঙ্গে তার পারিবারিক কলহ চলছিল। এই বিবাদের কারণে মানিক গত কয়েক মাস ধরে মানসিক অস্থিরতায় ভুগছেন।

রবিবার (আজ) দুপুর ১ ঘটিকার দিকে নিজ বাড়িতে বাবা আব্দুল খালেকের সঙ্গে মানিকের কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে মানিক উত্তেজিত হয়ে ঘর থেকে একটি লোহার শাবল এনে তার বাবার মাথায় সজোরে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই আব্দুল খালেকের মৃত্যু হয়।

খবর পেয়ে নাগেশ্বরী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত আসাদুজ্জামান মানিককে আটক করে থানায় নিয়ে যায়।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন,পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে । মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্ত মানিক মানসিক ভারসাম্যহীন কিনা তদন্ত করা হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা