• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দুপচাঁচিয়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু সাঘাটায় গাছে ঝুলন্ত যুবকের লাশ উদ্ধার পলাশবাড়ী চৌমাথায় সৌন্দর্যহীন ফাঁকা জায়গা, নান্দনিক উন্নয়নের দাবি স্থানীয়দের পলাশবাড়ীতে এমআর টিকাদান কর্মসূচি সমন্বয় সভা ও জাতীয় পুষ্টি সপ্তাহ পালন জয়পুরহাটে প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানীর চেষ্ঠায় সাবেক কাউন্সিলর গ্রেপ্তার নারীদের জন্য এলপিজি কার্ড সেবার ঘোষণা প্রধানমন্ত্রীর সিলেট বিভাগের জন্য স্বায়ত্তশাসন এবং ‘সিলেটি’ ভাষাকে দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি আজ অবিভক্ত বাংলার কিংবদন্তি নেতা শেরে বাংলা এ কে ফজলুল হক এর ৬৪তম মৃত্যুবার্ষিকী। কিডনি আক্রান্ত স্কুলছাত্র স্কাউটার আশেফের বাঁচার আকুতি: সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ কালবৈশাখী ঝড়ে গাছ উপরে পড়ে উমা চন্দ্র নামের পান ব্যবসায়ী নিহত।

কিডনি আক্রান্ত স্কুলছাত্র স্কাউটার আশেফের বাঁচার আকুতি: সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ

আঃ রাজ্জাক সরকার, গাইবান্ধা জেলা, / ৩৮ Time View
Update : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

48

কিডনি আক্রান্ত স্কুলছাত্র স্কাউটার আশেফের বাঁচার আকুতি: সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ,

​গাইবান্ধার সাদুল্লাপুর বহুমুখী পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির মেধাবী শিক্ষার্থী স্কাউটার আশেফ আলী (১৪) এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। বর্তমানে সে রংপুরের ‘ডক্টরস্ ক্লিনিক’-এ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।
মাত্র কয়েক দিন আগেও যে কিশোরটি রোভার স্কাউটসের পোশাকে চনমনে থাকত, বন্ধু-বান্ধব আর শিক্ষকদের সঙ্গে হাসি-ঠাট্টা আর পড়াশোনায় মেতে থাকত, সেই আশেফের জীবন প্রদীপ আজ নিভু নিভু। তারুণ্যদীপ্ত সেই চঞ্চলতা হারিয়ে গেছে হাসপাতালের চার দেয়ালের মাঝে।
গত তিন দিন ধরে নিস্তেজ শরীরে হাসপাতালের বিছানায় শুয়ে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকছে আশেফ। চিকিৎসকরা জানিয়েছেন, তার একটি কিডনি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে এবং অন্যটি সামান্য সচল রয়েছে। বাঁচার তীব্র আকুতি নিয়ে সে শুধু নীরবে চোখের জল ফেলছে।
আশেফের বাবা মোস্তফা কামাল ছেলের এই কঠিন সময়ে চিকিৎসার বিপুল অর্থ জোগাড় করতে গিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। মধ্যবিত্ত পরিবারের পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া এখন প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। চোখের সামনে ছেলের জীবন প্রদীপ নিভে যাওয়ার উপক্রম দেখে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন।
আশেফের পরিবারের পক্ষ থেকে সমাজের সকল বিত্তবান ব্যক্তি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি মানবিক সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার বিশেষ অনুরোধ জানানো হয়েছে।
​এক কিশোরের অকাল মৃত্যু রোধ করতে এবং তাকে আবারও বিদ্যালয়ের প্রাঙ্গণে ফিরিয়ে আনতে আপনার সামান্য সাহায্যই হতে পারে তার বেঁচে থাকার নতুন অবলম্বন।

​সাহায্য পাঠাতে যোগাযোগ করুন:
পিতা- মোঃ মোস্তফা কামাল
০১৭১৩-৬২০৮১৭(বিকাশ পার্সোনাল)
বাসা – সাদুল্লাপুর(শহীদ মিনার সংলগ্ন) গাইবান্ধা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা