• সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
কিশোরদের পথভ্রান্তি: সংকটের স্বরূপ ও সামাজিক উত্তরণের পথ কিশোরদের পথভ্রান্তি: সংকটের স্বরূপ ও সামাজিক উত্তরণের পথ ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও রোধে শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রুহিয়া প্রান্তিক খামারিদের উন্নত জাতের প্রদর্শনী প্রতিযোগিতা। জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত অ্যাডহক কমিটির পক্ষ থেকে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা কুড়িগ্রামে প্রান্তিক নারীদের মাঝে ব্র্যাকের হাঁসের বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে কুড়িগ্রামে বিজ্ঞান মেলা-২০২৬ অনুষ্ঠিত শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যা নাকি হত্যা—রহস্য ঘিরে চাঞ্চল্য পুকুর খননে ফসলি জমির ক্ষতির অভিযোগ, শেরপুর থানায় কৃষকের লিখিত আবেদন প্রধানমন্ত্রীর জন্য রাস্তা বানাতে ‘ভাড়ায়’ আনা হয়েছিল ইট

একই দিনে বইমেলার উদ্বোধন ও একুশে পদক প্রদান; প্রধান অতিথি প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক / ৯৬ Time View
Update : রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬

102

আগামী ২৬ ফেব্রুয়ারি এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে একই দিনে অমর একুশে বইমেলার উদ্বোধন ও একুশে পদক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।

​মন্ত্রী জানান, ওইদিন সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ গুণীজনদের হাতে সম্মানজনক ‘একুশে পদক’ তুলে দেবেন। এরপর বিকেলে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাসব্যাপী অমর একুশে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন তিনি।

বারের বইমেলায় প্রকাশনা শিল্পকে উৎসাহিত করতে সরকার একটি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে, অংশগ্রহণকারী সকল প্রকাশনা প্রতিষ্ঠানের স্টল ভাড়া এবার সম্পূর্ণ মওকুফ করা হয়েছে। এ সিদ্ধান্তের ফলে প্রকাশকদের মাঝে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।

​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অনুষ্ঠান দুটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলা একাডেমি ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা