• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত হয়েছে ইজারা ছাড়াই হাটে খাজনা আদায়ের অভিযোগ,বেতনহীন কর্মচারীদের মানবেতর জীবন কুড়িগ্রামে দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধায় নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালন উল্লাপাড়ায় ভ্রাম্যমান আদালতে ১২শ’ লিটার ডিজেল জব্দ পলাশবাড়ীতে জামায়াত প্রার্থীর পোস্টার ছেঁড়ার অভিযোগ, এলাকায় উত্তেজনা গোবিন্দগঞ্জে কারগাড়ী যোগে ছাগল চুরির সময় জনতার হাতে আটক-২ গাইবান্ধায় পৃথক ঘটনায় নারীসহ দু’জনের লাশ উদ্ধর গাইবান্ধায় মাদকবিরোধী সংগঠনের কার্যালয় উদ্বোধন মাদুরোর বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারেন সাবেক গোয়েন্দা প্রধান ‘এল পোল্লো’ তথা মুরগী

উল্লাপাড়ায় ভ্রাম্যমান আদালতে ১২শ’ লিটার ডিজেল জব্দ

জি.এম স্বপ্না,সিরাজগঞ্জ / ১৮ Time View
Update : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

24

উল্লাপাড়ায় ভ্রাম্যমান আদালতে ১২শ’ লিটার ডিজেল জব্দ

 

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১২০০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। আদালত এ সময় অবৈধ তেল মালিক শাহ জামালকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।গতকাল সোমবার রাত ১১টার দিকে উল্লাপাড়া পৌরসভার শ্যামলী পাড়া বাসস্ট্যান্ডের অদূরে পাবনা-বগুড়া মহাসড়কে এই ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।ভ্রাম্যমান আদালতের বিচারক ছিলেন,নবনিযুক্ত উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রায়হানুল ইসলাম।
আদালত এ সময় জরিমানার ১০ হাজার টাকাসহ জব্দকৃত ১২শ’ লিটার তেল পাশ্ববর্তী উল্লাপাড়া ফিলিং স্টেশনে সরকার নির্ধারিত দামে বিক্রি করে বিক্রয়লব্ধ টাকা সরকারী কোষাগারে জমা দেন।
আদালতের বিচারক রায়হানুল ইসলাম গণমাধ্যম কর্মীদের এ বিষয়ে বলেন, কোন ব্যক্তি তেল নিয়ে কারসাজি, অবৈধভাবে তেল বিক্রি ও সংকটের সৃষ্টি করলে প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেয়া হবে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ সময় গণমাধ্যমকর্মী,উল্লাপাড়া মডেল থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা