• সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুর পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন: শ্যাম আহ্বায়ক, কৃষ্ণ যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রামে আটক করা ২ বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে শিবগঞ্জে যুব উন্নয়ন ক্লাবের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল ও মাতম ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিক মুজাহিদ এর মতবিনিময় সভা কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত “যমুনায় বিলীন শতবর্ষী বিদ্যালয়, বাঁধের টিনের চালায় চলছে পাঠদান” বগুড়ার শেরপুরে ‘তৌহিদী জনতা’র কালিমার পতাকা মিছিল শুক্রবার পবিত্র জুম্মা ও আশুরা দিন

উল্লাপাড়ায় চুরি আতঙ্ক : নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবী

জি.এম স্বপ্না, সিরাজগঞ্জ প্রতিনিধি / ৭০ Time View
Update : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

76

 

সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর এলাকায় সাম্প্রতিক সময়ে চুরির ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে।প্রায় এক মাসের ব্যবধানে পৌর এলাকার বিভিন্ন মহল্লায় অন্তত এক ডজনের বেশি চুরির ঘটনা ঘটেছে,যা স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ,আতঙ্ক ও নিরাপত্তাহীনতা সৃষ্টি করেছে।
জানা গেছে,ঘোষগাঁতী মহল্লায় নারায়ণ চন্দ্র বর্ধন ও বিমল চন্দ্র দাসের বাড়িতে চুরি,লাভলু সাহেবের বিল্ডিংয়ের ভাড়াটিয়ার বাসায় চুরি,পৌর ভবনের ওয়াইফাই লাইনের তার চুরি, চরকাওয়াক মহল্লায় রাম কর্মকারের নতুন ভবনে তার চুরি,ঝিকিড়া মহল্লায় প্রভাত নন্দীর ভবনে এক ভাড়াটিয়ার বাসায় চুরি সংঘটিত হয়েছে।
এছাড়া সাহপাড়া এলাকায় তিনটি মন্দির থেকে স্বর্ণালংকার চুরি, জাহাঙ্গীর নামে এক সাংবাদিকের ভবনে ভাড়াটিয়ার বাসা থেকে মোটরসাইকেল চুরি,মোমেনা আলী বিজ্ঞান স্কুলের কর্মচারী লিয়নের বাসায় চুরি এবং শ্রীফলগাঁতী এলাকায় একটি খামার থেকে ১০টি গরু চুরির ঘটনাও ঘটেছে। সর্বশেষ আলহাজ্ব আবু সিদ্দিকের ভবনের একটি ভাড়াটিয়ার বাসা থেকেও মালামাল চুরি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ,সংঘবদ্ধ চোরচক্র পরিকল্পিতভাবে রাত ও দিনের বিভিন্ন সময়ে বাড়িতে হানা দিয়ে বাসিন্দাদের অনুপস্থিতির সুযোগে মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যাচ্ছে। এসব ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আর্থিক ক্ষতির পাশাপাশি মানসিকভাবেও বিপর্যস্ত হয়ে পড়ছেন।
ভুক্তভোগীদের দাবী,ধারাবাহিকভাবে চুরির ঘটনা ঘটলেও প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। ফলে চোরচক্র আরও বেপরোয়া হয়ে উঠছে বলে আশঙ্কা করা হচ্ছে।আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটছে বলেও ভুক্তভোগী মহল মনে করেন।
পৌরবাসীর মতে,আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার, দ্রুত তদন্ত এবং অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব। অন্যথায় পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে তারা আশঙ্কা করছেন।
সচেতন মহল বলছে,এভাবে চুরি অব্যাহত থাকলে এলাকায় আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটবে। তারা দ্রুত প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবী জানিয়েছেন।
এদিকে,গরুর খামারিরা রাতের বেলায় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছেন। কেউ কেউ স্থানীয়ভাবে পাহারার ব্যবস্থাও চালু করেছেন। তবে স্থায়ী সমাধানের জন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপ জরুরি বলে মনে করছেন ভুক্তভোগীরা।
এ বিষয়ে পৌর সচিব আশরাফুল ইসলাম জানান,চুরির ঘটনাগুলোর তালিকা প্রস্তুতের কাজ শুরু হয়েছে। আইনশৃঙ্খলা বিষয়ক সভায় আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তারুজ্জামান বলেন, অনেক চুরির ঘটনা থানায় জানানো হয় না। তবে যেসব অভিযোগ পাওয়া যাচ্ছে,সেগুলো তদন্ত করে ব্যবস্থা নেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা