• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুর পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন: শ্যাম আহ্বায়ক, কৃষ্ণ যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রামে আটক করা ২ বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে শিবগঞ্জে যুব উন্নয়ন ক্লাবের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল ও মাতম ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিক মুজাহিদ এর মতবিনিময় সভা কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত “যমুনায় বিলীন শতবর্ষী বিদ্যালয়, বাঁধের টিনের চালায় চলছে পাঠদান” বগুড়ার শেরপুরে ‘তৌহিদী জনতা’র কালিমার পতাকা মিছিল শুক্রবার পবিত্র জুম্মা ও আশুরা দিন

উচ্ছ্বাসে ভাসছে নওগাঁ, মন্ত্রী হিসেবে দেখতে চান বাবুলকে

নওগাঁ প্রতিনিধি / ১০৮ Time View
Update : সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬

118

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ–৩ (বদলগাছী–মহাদেবপুর) আসনে ভূমিধস জয় পেয়েছেন ফজলে হুদা বাবুল। বিএনপি মনোনীত এ প্রার্থী ১ লাখ ৬২ হাজার ৮৩০ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহফুজুর রহমান পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ২৬৩ ভোট। প্রায় ৫১ হাজার ভোটের বিশাল ব্যবধানে জয় পেয়ে তিনি জেলায় সর্বোচ্চ ভোটপ্রাপ্ত প্রার্থী হিসেবে নজির স্থাপন করেছেন।

নওগাঁ জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে নওগাঁ–৩ অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী। বদলগাছী ও মহাদেবপুর উপজেলা নিয়ে গঠিত এ আসনের বদলগাছীতে অবস্থিত বিশ্ব ঐতিহ্যবাহী সোমপুর মহাবিহার (পাহাড়পুর বৌদ্ধ বিহার) এবং প্রাচীন হলুদ বিহার। হাজার বছরের ইতিহাস-ঐতিহ্যে সমৃদ্ধ এ অঞ্চল কৃষিতেও সমান খ্যাত। বিশেষ করে সবজি উৎপাদন এবং জিআই সনদপ্রাপ্ত নাকফজলি আমের জন্য এলাকাটি সুপরিচিত। এছাড়া সারাদেশে চাল উৎপাদনে শীর্ষস্থানীয় জেলা নওগাঁর অধিকাংশ চালকল মহাদেবপুর উপজেলায় অবস্থিত।

অতীতে এ আসন থেকে ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রয়াত বিএনপি নেতা আকতার হামিদ সিদ্দিকী নান্নু। পরবর্তীতে দীর্ঘদিন আসনটি আওয়ামী লীগের দখলে ছিল। তবে দীর্ঘ সময় পর এবারের ত্রয়োদশ নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থী থাকা সত্ত্বেও বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করে আসনটি পুনরুদ্ধার করেন ফজলে হুদা বাবুল।

টকশোতে দৃপ্ত উপস্থিতি ও সাবলীল বক্তব্যের মাধ্যমে পরিচিত এ রাজনৈতিক ব্যক্তিত্বের বিজয়ে নেতাকর্মীদের মধ্যে বইছে উচ্ছ্বাসের ঢেউ। উচ্চশিক্ষিত ও দক্ষ এই বিতার্কিক নেতাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার দাবি তুলেছেন জেলার সর্বস্তরের মানুষ। সাধারণ ভোটারদের প্রত্যাশা, ফজলে হুদা বাবুল যেন আগামী দিনে জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

বদলগাছী উপজেলার বৈকুণ্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শুক্লা রানী বলেন, “ফজলে হুদা বাবুল একজন উচ্চশিক্ষিত ও বিনয়ী মানুষ। আমরা ধর্মের ভেদাভেদ না করে তাঁকে ভোট দিয়েছি। তিনি এমপি হওয়ায় আমরা নিজেদের নিরাপদ মনে করছি। তাঁকে মন্ত্রী করলে দলের নেতা তারেক রহমান–এর প্রতি কৃতজ্ঞ থাকব।”

মহাদেবপুর উপজেলার খোর্দ্দনারায়ণপুর গ্রামের তরুণ ভোটার আসলাম হোসেন বলেন, “তিনি একজন দক্ষ ও বহুজাতিক কোম্পানিতে কাজ করা অভিজ্ঞ ব্যক্তি। তাঁকে মন্ত্রী করলে অভাবনীয় উন্নয়ন হবে।”

নির্বাচিত সংসদ সদস্য ফজলে হুদা বাবুল বলেন, “এই জয় আসলে আমার নয়; বিএনপির নেতাকর্মী, তারেক রহমান এবং ম্যাডাম খালেদা জিয়া–র ত্যাগ এবং গণতন্ত্রের জয়। বিএনপি জানে কীভাবে সরকার গঠন করতে হয়, দেশ পরিচালনা করতে হয়। দলের নীতিনির্ধারক ও তারেক রহমান মন্ত্রিত্ব দেওয়ার বিষয়ে যে সিদ্ধান্ত নেবেন, সেটিই চূড়ান্ত। তবে আমাকে মন্ত্রী করা হলে মেধা ও প্রজ্ঞা দিয়ে সঠিকভাবে দায়িত্ব পালন করব।”

নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু বলেন, “নওগাঁ জেলায় এর আগে ডেপুটি স্পিকার, মন্ত্রী, উপমন্ত্রী ও হুইপ ছিলেন। কৃষি ও আম উৎপাদনের জন্য আমরা সারা বিশ্বে পরিচিত। সে হিসেবে নওগাঁ একটি মন্ত্রিত্ব পাওয়ার যোগ্য। ফজলে হুদা উচ্চশিক্ষিত এবং একটি বড় প্রতিষ্ঠানের সিইও ছিলেন। তাঁর অভিজ্ঞতা বিবেচনায় নেওয়া হবে বলে আশা করছি। তিনি মন্ত্রিত্ব পেলে গোটা নওগাঁ জেলায় দলের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার পাশাপাশি সারাদেশের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখতে পারবেন।”


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা