• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
হরিপুরে সাপের কামড়ে স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু জয়পুরহাটে শিশুকে বেধড়ক মারধর, থানায় মামলা কুড়িগ্রামে চারদিন ব্যাপী কৃষি প্রযুক্তি, পুষ্টি মেলা ও জেলা ফল মেলার উদ্বোধন কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, আটক গবাদিপশুসহ নানা চোরাচালানি পণ্য সলঙ্গায় মাদক বাল্যবিবাহ ইভটিজিং প্রতিরোধে সচেতনতামুলক উঠান বৈঠক শেরপুরে শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি সিরাজ উন্নত পুষ্টিচর্চার প্রসারের জন্য স্বাস্থ্যকর শিশু প্রতিযোগিতা অনুষ্ঠিত বগুড়ায় ২ হাজার ইয়াবাসহ কক্সবাজারের করিম গ্রেপ্তার ‎সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জিএমের অপসারণ দাবিতে উল্লাপাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত যাদুরাণী বালিকা উচ্চ বিদ্যালয়ে জিংক সমৃদ্ধ ধান নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানীর চেষ্ঠায় সাবেক কাউন্সিলর গ্রেপ্তার

জয়পুরহাট প্রতিনিধি / ১২৪ Time View
Update : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

135

জয়পুরহাটে প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানীর চেষ্ঠায় সাবেক কাউন্সিলর গ্রেপ্তার

জয়পুরহাটে প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানি ও ধর্ষণ চেষ্টার অভিযোগে দায়ের করা মামলার এজাহার নামীয় পলাতক আসামি মোঃ হাসিবুর রহমান সরদারকে (৩৮) গ্রেফতার করেছে র‌্যাব-৫
সোমবার (২৭ এপ্রিল) দুপুরে জয়পুরহাট র‌্যাব-৫ অফিসের মিডিয়া সেল থেকে এ সংক্রান্ত একটি বার্তায় জানানো হয়েছে-রোববার বিকেলে জয়পুরহাট সদর উপজেলার বম্বু ইউনিয়ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
মামলার বিবরণ ও র‌্যাব সূত্রে জানা যায়, জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বুড়াইল সরদার পাড়া এলাকার মোঃ আঃ হালিম সরদারের ছেলে হাসিবুর রহমান সরদার। ভুক্তভোগীর স্বামী দীর্ঘ ৪ বছর ধরে মালয়েশিয়ায় কর্মরত থাকার সুযোগে হাসিবুর তাকে দীর্ঘ দিন ধরে কু-প্রস্তাব দিয়ে আসছিল। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আসামির পরিবারকে জানানো হলে ইতিপূর্বে গ্রাম্য সালিশে হাসিবুর এমন কাজ আর করবে না বলে অঙ্গীকার করে।
তবে গত ১৭ এপ্রিল ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৪টা ০৫ মিনিটের সময় ভুক্তভোগী নারী মাঠ থেকে ছাগলের ঘাস নিয়ে বাড়িতে ফিরলে, হাসিবুর কৌশলে তার বাড়িতে প্রবেশ করে। নির্জন বাড়িতে একা পেয়ে সে ভুক্তভোগীকে পেছন থেকে জড়িয়ে ধরে শ্লীলতাহানির চেষ্টা চালায় এবং ধর্ষণের চেষ্টা করে। এ সময় ভুক্তভোগীর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে হাসিবুর দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে ক্ষেতলাল থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী ২০০৩) এর ৯(৪)(খ) ধারায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-১১, তারিখ: ২০/০৪/২০২৬ ইং)।
মামলা হওয়ার পর থেকেই আসামি পলাতক ছিল। মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে র‌্যাব-৫ সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা আসামিকে গ্রেফতারে তৎপরতা শুরু করে। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে ২৬ এপ্রিল বিকেল সাড়ে ৫টার দিকে জয়পুরহাট সদর থানাধীন বম্বু ইউনিয়নের ডালিম ফিলিং স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব-৫ ।
এ বিষয়ে র‌্যাব-৫ সিপিসি-৩ ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক মো: ফাহাদুজ্জামান আকন্দ জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাকে সংশ্লিষ্ট ক্ষেতলাল থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে র‌্যাব এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
অন্যদিকে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি): মো: মুক্তারুল আলম বলেন-র‌্যাব কাছ থেকে পাওয়া অভিযুক্ত পৌরসভার ২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান সরদারকে আজ আদালতের মাধ্যমে জয়পুরহাট কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা