• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
পলাশবাড়ীতে নিউরন নার্সিং কোচিংয়ের অভাবনীয় সাফল্য, জাতীয় মেধায় ৭ম ও ৮ম স্থান জয়পুরহাটে ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদ: জমি বিরোধ ও চাঁদাবাজির জেরে অপপ্রচারের অভিযোগ কুড়িগ্রামে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকারও বেশী মুল্যের ভারতীয় মালামাল জব্দ, আটক-২ মানবিকতার পথে রাণীনগর ইয়ুথ অর্গানাইজেশন, ৭০০ ব্যাগ রক্তদান ও ১০০০ ডোনারের মাইলফলক স্পর্শ ফুপাতো ভাইয়ের বোতলের আঘাতে মামাতো ভাই নিহত তালোড়াকে উপজেলা হিসাবে বাস্তবায়নের দাবীতে আলোচনা সভা দুপচাঁচিয়ায় সায়েন্স ল্যাব একাডেমিক কোচিং এর এসএসসি প্রস্তুতির ব্যাচের বিদায় সংবর্ধনা উল্লাপাড়াকে চাঁদাবাজ মুক্ত বার্তা দিলেন এমপি রফিক খান “নিরেট বিষাদ” -খ্রীষ্টিনা জ্যোতি মন্ডল গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

কুড়িগ্রামে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকারও বেশী মুল্যের ভারতীয় মালামাল জব্দ, আটক-২

কুড়িগ্রাম প্রতিনিধি / ২৬ Time View
Update : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

36

 

কুড়িগ্রামে সীমান্তে অভিযানে অর্ধ কোটি টাকারও বেশী মূল্যের ভারতীয় চোরা চালানি পণ্যসহ দুইজন কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ২২ বিজিবি।

শনিবার (১৮ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন, কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক।

বিজিবি সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর একটি বিশেষ আভিযানিক দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মোট ৫৬ লাখ ৮ হাজার ৫০০ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ করে।

আটককৃত মালামালের মধ্যে রয়েছে মোবাইল ফোনের ডিসপ্লে, জ্বালানি তেল, একটি মোটরসাইকেল এবং মাদকদ্রব্য। এ সময় দুইজন আসামিকেও আটক করা হয়েছে। বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করছে।

এ বিষয়ে কুড়িগ্রাম ২২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্কতা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা