• সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুরে বসেছে ৪৭০ বছরের পুরোনো ‘জামাইবরণ’ মেলা দুপচাঁচিয়ায়ার তালোড়ায় বৃদ্ধের লাশ উদ্ধার দুপচাঁচিয়া সদর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নারী ও শিশু ধর্ষণ, হত্যা ও নির্যাতনের সুষ্ঠু বিচার নিশ্চিতকরনে কুড়িগ্রামে মানববন্ধন ছাত্রদল নেতার সঙ্গে আ.লীগ নেতার মেয়ের বিয়েতে অতিথি জামায়াতের এমপি। বৃদ্ধ দম্পতির পাশে শিক্ষক লিটন ও ‘পথের আলো’ কুড়িগ্রামে বাল্যবিয়ে প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহবান বগুড়া-সিরাজগঞ্জ রেলপথে জমি অধিগ্রহণে অগ্রগতি, চলছে ক্ষতিপূরণের চেক বিতরণ দেড় যুগের স্তব্ধতা ভেঙে নবরূপে শেরপুর উপজেলা শিল্পকলা একাডেমির অগ্রযাত্রা

বিতর্কের মুখে যাহের আলভী: প্রয়াত স্ত্রীকে নিয়ে দেওয়া পোস্টে নতুন রহস্য

অনলাইন ডেস্ক / ১০১ Time View
Update : বুধবার, ৪ মার্চ, ২০২৬

107

স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুর পর থেকে ক্রমাগত সমালোচনার মুখে থাকা অভিনেতা যাহের আলভী এক দীর্ঘ ফেসবুক স্ট্যাটাসে নিজের নীরবতা ভেঙেছেন। বুধবার (৪ মার্চ) দেওয়া ওই পোস্টে তিনি ইকরার স্মৃতিচারণ করার পাশাপাশি তার বিরুদ্ধে ওঠা নানা অভিযোগ ও বন্ধুদের ভূমিকা নিয়ে একগুচ্ছ প্রশ্ন তুলেছেন।

​পোস্টে আলভী তার স্ত্রীকে আদর করে ‘ইকলি’ সম্বোধন করে লেখেন, “আচ্ছা, আজকে তোর জায়গায় যদি আমি চলে যেতাম, তখনো কি সমগ্র পৃথিবী তোর বিরুদ্ধে চলে যেত? তোকে টেনে হিঁচড়ে নিচে নামানোর চেষ্টা করত?” তিনি অভিযোগ করেন, যারা আজ তাদের সন্তানের ভবিষ্যতের কথা বলে মায়া কান্না করছে, তারাই আবার ইকরাকে সামাজিকভাবে ‘এক্সপোজ’ করে তার সম্মানহানি করছে।

​নিজের বন্ধুদের ওপর ক্ষোভ উগরে দিয়ে আলভী আরও লেখেন, “তখনো কি আমার বন্ধুরা প্রয়োজনের চেয়ে বেশি মিথ্যে বলে সাধারণ মানুষের মাঝে তোকে খারাপের চেয়ে খারাপ বানাত?” পোস্টের শেষ দিকে তিনি অত্যন্ত আবেগপ্রবণ হয়ে লেখেন, খুব শীঘ্রই কোনো এক পাহাড়ের চূড়ায় বসে ইকরার কাছ থেকে এসব প্রশ্নের উত্তর শুনে নেবেন তিনি। আলভীর এই রহস্যময় ‘পাহাড়ের চূড়ায় দেখা হওয়ার’ কথাটি অনেক ভক্তের মনে শঙ্কা ও বিভ্রান্তি তৈরি করেছে।

​ইকরার রহস্যজনক মৃত্যুর পর থেকেই আলভীর দিকে অভিযোগের আঙুল তুলেছেন ইকরার পরিবার ও বন্ধুদের একাংশ। এই পরিস্থিতির মধ্যেই আলভীর এমন পোস্ট আগুনের ঘি ঢালার মতো কাজ করেছে। ভক্তদের কেউ কেউ তার প্রতি সমবেদনা জানালেও, বড় একটি অংশ তার এই পোস্টকে ‘সহানুভূতি পাওয়ার কৌশল’ হিসেবে আখ্যা দিয়ে সমালোচনা করছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা