• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান কুড়িগ্রামে মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ডিএস কেজি মাদ্রাসায় বার্ষিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত কৃষক কার্ডের মাধ্যমে নতুন অগ্রযাত্রার সূচনা: ড. তিতুমীর সিরাজগঞ্জে “খেলাঘর” শিশুদের প্রাণবন্ত উৎসবে নববর্ষ উদযাপন কুইজ, কবিতা ও চিত্রাঙ্কণে মাতলো সৈয়দপুর; পহেলা বৈশাখে ‘সততসঞ্চারী’র অনুষ্ঠান দুপচাঁচিয়ায় সাকসেসফুল স্টুডেন্টস এসোসিয়েশনের মেধা বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ বাংলা নববর্ষ উপলক্ষে দুপচাঁচিয়ায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ মেলা উল্লাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন কিশোরগঞ্জে গ্ৰামীন সাঁজে জাঁকজমক পূর্ণ বৈশাখী শোভাযাত্রা

উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তে নিহত ১৯, দগ্ধ ৭০ জনের মধ্যে শিক্ষার্থী

অনলাইন ডেস্ক / ১১৪ Time View
Update : সোমবার, ২১ জুলাই, ২০২৫

45

 

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। নিহতদের সবার পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।

ঘটনাস্থল থেকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে অন্তত ৭০ জনকে। এর মধ্যে ৪৮ জনকে ভর্তি করা হয়েছে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। বার্ন ইউনিট কর্তৃপক্ষ জানিয়েছে, দগ্ধদের মধ্যে অধিকাংশই মাইলস্টোন কলেজের শিক্ষার্থী।

জাতীয় বার্ন ইউনিটে চিকিৎসাধীন ২৮ জনের নাম পাওয়া গেছে। এরা হলেন—
শামীম ইউসুফ (১৪), মাহিন (১৫), আবিদ (১৭), রফি বড়ুয়া (২১), সায়েম (১২), সায়েম ইউসুফ (১৪), মুনতাহা (১১), নাফি (বয়স অজানা), মেহেরিন (১২), আয়মান (১০), জায়েনা (১৩), ইমন (১৭), রোহান (১৪), আবিদ (৯), আশরাফ (৩৭), ইউশা (১১), পায়েল (১২), আলবেরা (১০), তাসমিয়া (১৫), মাহিয়া (বয়স অজানা), অয়ন (১৪), ফয়াজ (১৪), মাসুমা (৩৮), মাহাতা (১৪), শামীম (বয়স অজানা), জাকির (৫৫), নিলয় (১৪) এবং সামিয়া (বয়স অজানা)।

ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ এবং র‍্যাবের যৌথ তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ক্ষয়ক্ষতির মাত্রা এখনও পুরোপুরি নিরূপণ করা সম্ভব হয়নি।
সরকার এরইমধ্যে মঙ্গলবার (২২ জুলাই) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এদিন দেশের সব সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং ধর্মীয় উপাসনালয়ে দোয়া ও প্রার্থনার আয়োজন করা হবে।

এদিকে এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা