• সোমবার, ২৫ মে ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুরে বসেছে ৪৭০ বছরের পুরোনো ‘জামাইবরণ’ মেলা দুপচাঁচিয়ায়ার তালোড়ায় বৃদ্ধের লাশ উদ্ধার দুপচাঁচিয়া সদর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নারী ও শিশু ধর্ষণ, হত্যা ও নির্যাতনের সুষ্ঠু বিচার নিশ্চিতকরনে কুড়িগ্রামে মানববন্ধন ছাত্রদল নেতার সঙ্গে আ.লীগ নেতার মেয়ের বিয়েতে অতিথি জামায়াতের এমপি। বৃদ্ধ দম্পতির পাশে শিক্ষক লিটন ও ‘পথের আলো’ কুড়িগ্রামে বাল্যবিয়ে প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহবান বগুড়া-সিরাজগঞ্জ রেলপথে জমি অধিগ্রহণে অগ্রগতি, চলছে ক্ষতিপূরণের চেক বিতরণ দেড় যুগের স্তব্ধতা ভেঙে নবরূপে শেরপুর উপজেলা শিল্পকলা একাডেমির অগ্রযাত্রা

শেরপুরে বসেছে ৪৭০ বছরের পুরোনো ‘জামাইবরণ’ মেলা

শেরপুর বগুড়া প্রতিনিধি / ২৩ Time View
Update : রবিবার, ২৪ মে, ২০২৬

30

বগুড়ার শেরপুরে শুরু হয়েছে শত বছরের ঐতিহ্যবাহী ‘জামাইবরণ’ মেলা। রোববার থেকে শুরু হওয়া এ মেলা চলবে আগামী শুক্রবার পর্যন্ত। উপজেলার কুসুম্বি ইউনিয়নের নন্দীগ্রাম সড়কের দুই পাশে বসেছে এই ঐতিহ্যবাহী আয়োজন, যা স্থানীয়ভাবে ‘কেল্লাপোষী’ মেলা নামেও পরিচিত।

স্থানীয়দের দাবি, প্রায় ৪৭০ বছর আগে ১৫৫৬ সালে এ মেলার সূচনা হয়। কেল্লা ও পোষী মৌজার জমিতে বসা এ মেলাকে ঘিরে প্রতি বছর উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। বিশেষ করে মেয়ে-জামাই ও আত্মীয়স্বজনদের আগমনে গ্রামজুড়ে দেখা যায় আনন্দঘন পরিবেশ।

মেলার প্রধান আকর্ষণ বড় মাছ, খাসির মাংস, দই-মিষ্টি, মৌসুমি ফল, নতুন কাপড়, ছাতা ও মসলার সামগ্রী। এছাড়া বিভিন্ন আসবাবপত্র ও শিশুদের খেলনার দোকানেও ভিড় দেখা গেছে। সরেজমিনে দেখা যায়, প্রায় এক হাজার দোকানের ছাউনি তৈরি করা হয়েছে মেলাকে ঘিরে।

মেলার কেন্দ্রস্থলে রয়েছে অন্তত ২০০ বছরের পুরোনো একটি বটগাছ। গাছটির নিচে থাকা মাজারে ভক্তরা ধূপ ও মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করছেন। একই সঙ্গে চলছে ‘মাদার’ তোলার আয়োজন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তৎকালীন সময়ে কালুগাজী পীরের বিয়ে উপলক্ষে কেল্লাপোষী দুর্গে তিন দিনব্যাপী আনন্দ–উৎসবের আয়োজন করা হয়েছিল। সেই উৎসব থেকেই পরবর্তীতে এই মেলার উৎপত্তি। আগে তিন দিনব্যাপী হলেও এখন তা সপ্তাহব্যাপী আয়োজনে রূপ নিয়েছে।

স্থানীয় স্কুল শিক্ষক মো. জেল হক বলেন, “এটি রাজশাহী বিভাগের অন্যতম বৃহৎ মেলা। মেলাকে ঘিরে শত বছরের আত্মীয়তার বন্ধন ও সামাজিক ঐতিহ্য এখনও টিকে আছে।”

স্থানীয় বাসিন্দা ইমন ইসলাম সাগর জানান, মেলার সময় মেয়ে-জামাই ও আত্মীয়স্বজনেরা নাইওরে আসেন। জামাইরা শ্বশুরবাড়িতে বড় মাছ, মিষ্টি ও নানা উপহার নিয়ে আসেন। এতে পুরো এলাকায় উৎসবের পরিবেশ সৃষ্টি হয়।

মেলায় বিনোদনের জন্য রয়েছে নাগরদোলা, মোটরসাইকেল খেলা, সার্কাস ও লাঠিখেলার আয়োজন। কুসুম্বি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম পান্না বলেন, “প্রতিবছরের মতো এবারও দূর-দূরান্ত থেকে মেয়ে-জামাইরা নাইওরে আসতে শুরু করেছেন। মেলাকে ঘিরে পুরো ইউনিয়নে আনন্দের আমেজ বিরাজ করছে।”

এদিকে মেলার নিরাপত্তায় সার্বক্ষণিক পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন। তিনি বলেন, মেলায় জুয়া ও অশ্লীল কর্মকাণ্ড ঠেকাতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা