• বুধবার, ১০ জুন ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নদীতে গোসল করতে নেমে নিখোঁজ শিশু ৪৪ ঘণ্টা পর মরদেহ উদ্ধার হরিপুরে জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে রাস্তা বন্ধের অভিযোগ, তদন্ত চেয়ে ইউএনওর কাছে আবেদন মধু মাসে স্বাদের ছোয়া কাসুন্দি জনবহুল ও শিক্ষাবান্ধব এলাকা বাদ দিয়ে প্রস্তাবিত বাইপাসের নতুন নকশা প্রণয়নের দাবিতে মানববন্ধন হরিপুর যাদুরাণী বাজারে ধানের বাজার চাঙ্গা বগুড়া শেরপুরে বজ্রপাতে প্রাণ গেল দাখিল পরীক্ষার্থীর কুড়িগ্রামে বিএসএফের পুশইন চেষ্টা, সীমান্তে উত্তেজনা রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি দেশে উৎপাদিত অ্যালকোহলে লিটারপ্রতি ৫০০ টাকা ভ্যাট বসছে

৪০ ঘণ্টা পর নীরবের লাশ উদ্ধার

মোছাদ্দেক সৈকত, গংগাচড়া (রংপুর) প্রতিনিধি / ৮০ Time View
Update : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

56

 

রংপুরের গংগাচড়া উপজেলার মহিপুর ব্রিজ থেকে নদীতে লাফ দেওয়ার প্রায় দুই দিন পর নীরব রায় উৎসের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে লালমনিরহাটের আদিতমারী উপজেলার কালমাটি গোবর্ধন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে মহিপুরে আনা হয়। পরে স্বজনরা লাশ নিয়ে যান।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার বিকেলে তিন বন্ধু গোসল ও সাঁতার কাটার জন্য মহিপুর ব্রিজ থেকে নদীতে লাফ দেয়। তাদের মধ্যে দুইজন কোনোভাবে ভেসে তীরে ফিরে আসতে সক্ষম হলেও নীরব নদীতে ডুবে মারা যান। খবর পেয়ে গংগাচড়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়।

টানা দুই দিন খোঁজাখুঁজির পর সোমবার সকালে ব্রিজ থেকে প্রায় সাত–আট কিলোমিটার দূরে কালমাটি গোবর্ধন এলাকায় তার মরদেহ ভেসে ওঠে। ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সহায়তায় মরদেহ উদ্ধার করে থানার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা