• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দুপচাঁচিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উল্লাপাড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ : ৩০ হাজার টাকা জরিমানা বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান কুড়িগ্রামে মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ডিএস কেজি মাদ্রাসায় বার্ষিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত কৃষক কার্ডের মাধ্যমে নতুন অগ্রযাত্রার সূচনা: ড. তিতুমীর সিরাজগঞ্জে “খেলাঘর” শিশুদের প্রাণবন্ত উৎসবে নববর্ষ উদযাপন কুইজ, কবিতা ও চিত্রাঙ্কণে মাতলো সৈয়দপুর; পহেলা বৈশাখে ‘সততসঞ্চারী’র অনুষ্ঠান দুপচাঁচিয়ায় সাকসেসফুল স্টুডেন্টস এসোসিয়েশনের মেধা বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ বাংলা নববর্ষ উপলক্ষে দুপচাঁচিয়ায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ মেলা

রাণীশংকৈলে ইয়াবাসহ দুই যুবক আটক

নয়ন হোসেন,ঠাকুরগাঁও প্রতিনিধি / ৭১ Time View
Update : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

80

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ১২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সোমবার (২০ অক্টোবর) দিবাগত রাতে পৌর শহরের শিবদিঘী পৌর বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি দোকান থেকে ইয়াবা সেবনের সময় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন—রাণীশংকৈল উপজেলার হাটগাঁও গ্রামের আমজাদ আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩২) এবং মহলবাড়ি গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে নাজিমুল ইসলাম (২৩)।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার (২১ অক্টোবর) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ওসি আরও জানান, মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং এলাকায় মাদকের কোনো ধরনের অপতৎপরতা বরদাস্ত করা হবে না।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা