• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সরকার জিরো টলারেন্স ঘোষণা করার পরেও মাদক- সেবিদের আড্ডা ইউনিয়ন পরিষদে রাতের আঁধারে সড়ক নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত সড়কবাতি দেখতে ফ্রান্সে যাত্রা’র খবর আংশিক ও বিভ্রান্তিকর : রাসিক একটি বাঁশের কোরল, একটি প্রাণ! শেরপুরে চাচাতো ভাইয়ের হামলায় নিহত ১ বগুড়ার শেরপুরে সাপের কামড়ে নববিবাহিত বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু শিবগঞ্জে শহীদ জিয়ার শাহাদৎ বার্ষিকি উপলক্ষ্যে যুবদলের উদ্যেগে খাবার বিতরণ ঠাকুরগাঁও এর হরিপুরে নারীর মরদেহ উদ্ধার তোফায়েল আহমেদ মারা গেছেন কীভাবে এলো ফিফা বিশ্বকাপ?

যুদ্ধবিরতির পথে অগ্রগতি, ইরান মানছে মার্কিন শর্ত—ট্রাম্প

অনলাইন ডেস্ক / ৭৫ Time View
Update : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

81

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ১৫ দফার বেশির ভাগ শর্ত ইরান মেনে নিয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট Donald Trump।
রোববার (২৯ মার্চ) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরানের সঙ্গে আলোচনা সরাসরি ও মধ্যস্থতাকারীদের মাধ্যমে চলছে এবং তা ইতিবাচক অগ্রগতি দেখাচ্ছে। তার ভাষায়, “তারা আমাদের বেশির ভাগ দাবি মেনে নিয়েছে।”
ট্রাম্প আরও দাবি করেন, ইরান আন্তরিকতার প্রমাণ হিসেবে তেল সরবরাহের প্রস্তাব দিয়েছে। তিনি বলেন, ২০টি জাহাজভর্তি তেল শিগগিরই পাঠানো শুরু হবে।
এর আগে এক সাক্ষাৎকারে তিনি খারগ দ্বীপের সম্ভাব্য নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়েও ইঙ্গিত দেন। বলেন, পরিস্থিতি অনুযায়ী যুক্তরাষ্ট্রের সামনে একাধিক বিকল্প রয়েছে এবং প্রয়োজন হলে সেখানে কিছু সময় অবস্থান করা হতে পারে।
মার্কিন প্রস্তাবের মধ্যে রয়েছে ইরানের প্রতিরক্ষা সক্ষমতায় সীমাবদ্ধতা, আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন বন্ধ এবং ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার মতো বিষয়। তবে কিছু শর্ত এখনো আলোচনার পর্যায়ে রয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা